ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভবনের লেকে ভাসানো হয়েছে দৃষ্টিনন্দন দুটি নৌকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের লেকে ভাসানো হয়েছে দৃষ্টিনন্দন দুটি নৌকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সংসদ লেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৈরি নৌকাগুলো ভাসানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ ভবনের লেকে ভাসানো হয়েছে দৃষ্টিনন্দন দুটি নৌকা

আপডেট টাইম : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০