ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এ সভায় যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজও করোনার দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা ও ইউরোপের খুবই খারাপ অবস্থা, অধিকাংশ দেশ লকডাউনে চলে গেছে। ফ্রান্সও গতকাল লকডাউন দিয়ে দিয়েছে। ফ্রান্সে এরই মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, কেউ অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে পারবে না। বের হতে হলে আগে অনুমতি নিতে হবে, তাও অনুমতি পাবে এক ঘণ্টার জন্য।

এগুলো বিবেচনা করে প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় বলেছেন- আমরা যেভাবে আছি সেটা স্বস্তিদায়ক, কিন্তু এতে সন্তুষ্টির কোনো কারণ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন যেভাবেই হোক এটাকে নিশ্চিত করতে হবে। কোনোভাবেই মাস্ক ছাড়া যেন কেউ কোথাও চলাফেরা না করে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সব সচিব, বিভাগ, বেসরকারি পর্যায়সহ সব জায়গায় বলে দিয়েছি। সেজন্য আপনাদের (গণমাধ্যম) সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, সব অফিসে নির্দেশনা পাঠানো হয়েছে- কোনোভাবেই যেন মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস না দেয়া হয়। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা কার্যকরী থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০