ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বেশ কয়েকটি সড়ক বন্ধ রাজধানীতে ফ্রান্সবিরোধী সমাবেশ চলছে হেফাজতের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ চলছে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় শুরু হয় পূর্বঘোষিত এ কর্মসূচি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। বেলা ১১টার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয় সেখানে। একপর্যায়ে বন্ধ করে দেওয়া হয় বিজয়নগর, প্রেসক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানান। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়। সমাবেশ শেষে গুলশানে ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে হেফাজতের।

বাক-স্বাধীনতা নিয়ে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেন। ওই ঘটনার পর গত ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরশ্ছেদ করেন।

স্যামুয়েল হত্যাকাণ্ডের পর ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার ঘোষণা দেন। এ নিয়ে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন দেশে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন যা এখনো অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বেশ কয়েকটি সড়ক বন্ধ রাজধানীতে ফ্রান্সবিরোধী সমাবেশ চলছে হেফাজতের

আপডেট টাইম : ০২:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০