ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কলকাতায় যাচ্ছে বিমানের ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সাত মাসের বেশি সময় বন্ধের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ভারতের তিনটি স্থানে ফ্লাইট শুরু করেছে।

আজ রোববার (১ নভেম্বর) থেকে দেশটির কলকাতায় নিয়মিত ফ্লাইট চালাবে বিমান।

বিমান সূত্র জানায়, দীর্ঘ সাত মাস পর গত বৃহস্পতিবার দিল্লিতে  নিয়মিত ফ্লাইট পরিচালনা করে বিমান। কলকাতায় ১ নভেম্বর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।

এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে।  করোনা পরীক্ষা ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

করোনার প্রকোপ দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ কলকাতায় যাচ্ছে বিমানের ফ্লাইট

আপডেট টাইম : ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০