ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বাবা-মা কর্মস্থলে, বাসায় একা পেয়ে শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাসায় একা পেয়ে ছয় বছরের এক কন্যা শিশুকে পরপর দুই দিন ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই বাসার বাড়াটিয়া ইব্রাহীম খলিল ওরফে খলিলউল্লাহকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের নালিয়াশুর এলাকার জমির আলির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার পরপর দুই দিন ওই শিশুকে ধর্ষণ করে খলিল। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শিবপুর গ্রামের মৃত জাকিরুল ওরফে জাকির হোসেনের ছেলে।

মামলার এজাহারের তথ্যমতে, ছয় বছরের ওই কন্যা শিশুকে একা বাসায় রেখে চাকরিতে যান বাবা-মা। গত ২৮ অক্টোবর খলিল সুযোগ বুঝে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোসলখানায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে ঘটনা কাউকে বলে দিলে খুন করার হুমকি দেয় সে। ভয়ে কাউকে কিছু না বললে পর দিন ২৯ অক্টোবর একই সময় ধর্ষণ করে খলিল। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদে তার বাবা-মাকে ঘটনা খুলে বলে। পরে থানায় অভিযোগ দায়ের হলে রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ইব্রাহীম খলিল ওরফে খলিলুল্লাহকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বাবা-মা কর্মস্থলে, বাসায় একা পেয়ে শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী

আপডেট টাইম : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০