ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরও ১৮ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৩২০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ১৮ জন।

দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯২৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ৬ জন নারী।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।৪

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগে পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আরও ১৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০