ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারী করোনার কারণে এ বছর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে শিক্ষার্থীদের সাপ্তাহিক এসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে। এ জন্য ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য লতরি করা সেই সিলেবাসটি প্রকাশ করেছে মাউশি।

তথ্যমতে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরপর তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে সেটি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়।

সূত্র জানায়, আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

আপডেট টাইম : ০৩:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০