ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নোয়াখালীতে এবার ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বৃহস্পতিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে এ ঘটনায় মামলা নেয়া হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৬নং খাসের হাট বাজারের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় ওই কলেজছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে স্থানীয় রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস ও তার ভাই বাবু লাল দাস। অভিযুক্ত বখাটে সন্ত্রাসী প্রেমলাল দাস (৩০) গামছাখালী গ্রামের শংকর দাসের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ রাজু বাহিনীর একাধিক সদস্যের ভয়ে স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া অনেক ছাত্রী এলাকা ছেড়ে অন্যত্র থেকে পড়ালেখা করছে। অভিযোগ রয়েছে, ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় এক জনপ্রতিনিধিসহ চেষ্টা চালাচ্ছে একটি মহল।

ভুক্তভোগী কলজেছাত্রী হাতিয়া আদর্শ মহিলা কলেজের দাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং গামছখালী গ্রামের বাসিন্দা।

কাঞ্চন কান্তি দাস জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালীতে এবার ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা

আপডেট টাইম : ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০