ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহের শেষে আবারও বৃষ্টির সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় অবশিষ্টাংশ বিদায় নিতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে– অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সপ্তাহের শেষে আবারও বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ০৪:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০