ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) মুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এপিএস বলেন, ‘তথ্যমন্ত্রী গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ সকালে রিপোর্ট পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত ১৬ অক্টোবর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আপডেট টাইম : ১০:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০