ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০১৯ সালের আগে নির্বাচন নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ৩৪২ বার

আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের আগে দেশে জাতীয় নির্বাচন হবে না।

তিনি বলেছেন, শিডিউল অনুযায়ী ২০১৯ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নির্বাচন হবে না। সে নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ২০১৮ সালের আগে পদ্মাসেতু হলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে। এর ফলে ব্যবসায়ীরা এগিয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের এগিয়ে নিতে চান। এজন্য দলমত নির্বশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০১৯ সালের আগে নির্বাচন নয়

আপডেট টাইম : ১১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬