ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনার বিরাট ভূমিকা রয়েছে। শনিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘পাবলিক ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট ইন দ্য কনটেক্সট অব কন্সটিটিউশনাল ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বনানীর বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লেজিসলেটিভ রিসার্চ অ্যান্ড রিফর্ম প্রজেক্ট এ সেমিনারের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন, ২০৪১ সাল নাগাদ উন্নত দেশের মর্যাদা লাভ এবং সর্বোপরি ডেল্টাপ্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে আইনি কাঠামোর মধ্যে থেকে সরকার এসব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। তার সরকারের উন্নয়নের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন- মানের উন্নতি ঘটেছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। উন্নয়নের সূচক বা মানদণ্ডের অনেক ক্ষেত্রেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত ও অনুকরণীয়।

সেমিনারে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মইনুল কবির সভাপতিত্ব করেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন স্বাগত বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০