ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্টের সাবেক মহাসচিব মোজহারুল হক আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক মহাসচিব ও সরকারের প্রাক্তন সচিব বিএমএম মোজহারুল হক, এনডিসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি, সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসার ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি, ট্রেজারার লুত্ফুর রহমান চৌধুরী হেলালসহ ম্যানেজিং বোর্ডের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।

এক শোকবার্তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, ‘মানবিক কর্মকাণ্ডে সর্বদাই সচেষ্ট ছিলেন এই গুণী ব্যক্তি। তিনি সর্বদাই মানুষের কল্যাণের কথা ভাবতেন। মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদানকে রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড, কর্মকর্তা-কর্মচারীগণ, স্বেচ্ছাসেবকসহ অন্যান্যদের মাঝে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘তাঁর মৃত্যুর ফলে যে শূন্যতার সৃষ্টি হলো তা কখনও পূরণ হওয়ার নয়।’ তিনি  মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পৃথক এক শোকবার্তায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্যা রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসার ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি, বিএমএম মোজহারুল হক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, উদার মানসিকতার বিএমএম মোজহারুল হক জীবনের প্রতিটি ক্ষণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক মানবিক কর্মীকে হারালো। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেড ক্রিসেন্টের সাবেক মহাসচিব মোজহারুল হক আর নেই

আপডেট টাইম : ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০