ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

তাসকিন রুবেলে মুগ্ধ ডমিঙ্গো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার এই লম্বা সময়ে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন তাসকিন আহমেদ। নিজেকে আমূল বদলেছেন এই পেসার। উন্নতি হয়েছে রুবেল হোসেনেরও। বিসিবি প্রেসিডেন্টস কাপেই দেখিয়েছেন সেই চিত্র। এই দুই পেসারে মুগ্ধ বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি অন্যসব পেসারদের উন্নতিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন টাইগার এই কোচ।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন রাসেল ডমিঙ্গো। যেখানে রুবেল, তাসকিন, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের ফিটনেসের উন্নতি নিয়ে কথা বলেন ডমিঙ্গো। জানিয়েছেন, ক্রিকেটারদের এই নিবেদনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
টাইগার হেড কোচের ভাষ্যে, ‘গত ছয়-সপ্তাহে ছেলেরা যা কাজ করেছে, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তাসকিনের শরীরের দিকে তাকান, দেখুন রুবেল কীভাবে ছুটছে এবং খালেদ ফিরে এসেছে বড় এক চোট থেকে। ফিটনেস নিয়ে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। আমরা চেষ্টা করছি ওদের স্কিলের উন্নতি করাতে এবং সর্বোচ্চ পর্যায়ে যেন পারফর্ম করতে পারে, তা নিশ্চিত করতে।’

তবে সব পেসারদের মধ্যে ডমিঙ্গোর আলাদা করে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। বিসিবি প্রেসিডেন্টস কাপের আগে থেকে তাসকিনে মুগ্ধতার কথা জানিয়েছিলেন ডমিঙ্গো। তাসকিন প্রস্তুতিমূলক ম্যাচে সেটার যথার্থতা প্রমাণ করেছিলেন তাসকিন। ছন্দে আছেন প্রেসিডেন্টস কাপেও।

তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন সবচেয়ে বড় যে কাজটি করেছে, ওয়ার্ক এথিক বদলে ফেলেছে। আগের চেয়ে এত বেশি পরিশ্রম করেছে। খুব ভালো শারীরিক অবস্থায় আছে এখন। এখন সে এক-দুই স্পেলের চেয়েও বেশি করতে পারে। তার পরের স্পেলগুলিও ছিল গতিময়, যা আমাদের জন্য সন্তুষ্টির। আমরা এটা নিশ্চিত করায় জোর দিচ্ছি, ছেলেরা যেন সকাল ১০ টা আর বিকেল ৫টায় একই গতিতে বল করতে পারে।’

এবারের প্রেসিডেন্টস কাপে খুব বড় স্কোর করতে পারছে না কোনো দল। এটা যতটা না ব্যাটসম্যানদের ব্যর্থতা, তার চেয়েও বোলারদের সফলতা বলে মানতে চান এই প্রোটিয়া কোচ। তিনি আরও যোগ করেন, ‘সাধারণত প্রতিপক্ষ দল ২৮০ রান করলে আমরা বলি, বোলাররা খারাপ করেছে। আবার ১৮০ রানে অলআউট হলে বলি ব্যাটসম্যান খারাপ খেলেছে। কিন্তু আমি মনে করি, বোলাররা ভালো করেছে। গত দুই সপ্তাহে বোলাররা দারুণ করছে, এটা দলের জন্য ইতিবাচক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

তাসকিন রুবেলে মুগ্ধ ডমিঙ্গো

আপডেট টাইম : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০