ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের পুলিশ কমিশনারসহ ১৯ কর্মকর্তাকে বদলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হলো।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হচ্ছেন- সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। নতুন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়নের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে। এছাড়া সিআইডির এসপি মোশাররফ হোসাইনকে রাজশাহী পুলিশ অ্যাকাডেমিতে, র‌্যাবের পরিচালক কাইয়ুমুজ্জামান খানকে নৌ পুলিশের এডিশনাল ডিআইজি পদে, সিআইডির শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র‌্যাবের পরিচালক পদে, পুলিশ টেলিকমের এডিশনাল ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি পদে, পুলিশ সদর দফতরের এআইজি এম এ জলিলকে শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের এসপি পদে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি তানভীর মমতাজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি কমিশনার পদে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি মোহাম্মদ সুলাইমানকে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি পদে, পুলিশ সদর দফতরের এআইজি মো. কামরুজ্জামানকে নৌ-পুলিশের চাঁদপুরের এসপি পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুনন্দা রায়কে পুলিশ সদর দফতরের এআইজি পদে, শিল্পাঞ্চল পুলিশের খুলনা অঞ্চলের এসপি নজরুল ইসলামকে পুলিশ সদর দফতরের এআইজি পদে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের এসপি পদে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি নেসার উদ্দিন আহমেদকে চট্টগ্রাম রেঞ্জের এসপি পদে, এসপিবিএনের এডিশনাল এসপি ফাহিমা হোসেনকে ময়মনসিংহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট পদে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিসি মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়াকে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি পদে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিসি সালমা সৈয়দ পলিকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি পদে এবং পিবিআই-এর এডিশনাল এসপি আবু আশরাফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি পদে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেটের পুলিশ কমিশনারসহ ১৯ কর্মকর্তাকে বদলি

আপডেট টাইম : ১০:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০