ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গান নিয়ে জেমস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬
  • ৪৬১ বার

অনেক দিন ডুব মেরে আছেন এশিয়ার সেরা রকস্টার জেমস। তার নতুন গানের অভাব বোধ করছেন ভক্তরা। সেই অভাব কাটাতে হাজির নগর বাউল খ্যাত গায়ক।

সম্প্রতি ইউটিউবে প্রকাশ হলো জেমসের কণ্ঠে ‘বিধাতা’ শিরোনামের একটি গান। ‘আমি আকাশের কাছে জানতে চাই, কি আমার অপরাধ/আমি পৃথিবীর কাছে জানতে চাই, কেনো এ জীবন বরবাদ, কী কারণে মন ভাঙচুর/সম্পর্কটা বহুদূর, জ্বলে পুড়ে সব ছারখার/বিধাতা বলে দাও, বেঁচে থেকে লাভ কী আর’- এমন কথায় সাজানো গানটি ব্যবহার করা হয়েছে ওয়াজেদ আলি সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিতে। এতে পর্দায় ঠোঁট মেলাবেন ছবির নায়ক বাপ্পি চৌধুরী।

বিধাতা গানের কথা, সুর ও সংগীত শফিক তুহিনের। সংগীতায়োজনে রাফি। গেল মঙ্গলবার, ১২ জানুয়ারি রাতে ইউটিউবে উঠেছে এর অডিও।

প্রসঙ্গত, সুইটহার্ট ছবিতে আরো অভিনয় করেছেন রিয়াজ ও বিদ্যা সিনহা মিম। ডিজিটাল মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবিতে ‘আসবার কালে আসলাম একা’ গানটি দিয়ে চলচ্চিত্রের গানে অভিষেক হয় জেমসের। এর কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় ইমন সাহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন গান নিয়ে জেমস

আপডেট টাইম : ১১:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬