ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা কেড়ে নিল আরও ১৮ জনের প্রাণ, আক্রান্ত ১৩৮০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৯৯ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৮০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন করোনা রোগী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দেশে আরও ১ হাজার ৬৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনা কেড়ে নিল আরও ১৮ জনের প্রাণ, আক্রান্ত ১৩৮০

আপডেট টাইম : ০৩:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০