ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

২৫ টাকা কেজিতে আলু বেচবে টিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আলুর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আগামী তিন দিনের মধ্যে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে টিসিবি।  টিসিবি বাজার থেকে আলু পাইকারি দরে কিনে এই দামে সরবরাহ করবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার এ কথা জানিয়েছেন।

এর আগে গত সপ্তাহে কৃষি বিপণন অধিদফতর কেজিপ্রতি আলুর মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু বাজারে সেই প্রভাব পড়েনি। এখনও বাজারে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে আলু।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোল্ডস্টোরেজ পর্যায়ে আলু ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা ও খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। কৃষি বিপণন অধিদফদতর থেকে তিনস্তরে আলুর যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আমাদের কাজ হলো ভোক্তাদের স্বার্থ দেখা। সে জন্য আমরা তারা যে পরামর্শটা দিয়েছে, সেটি যেন ভোক্তারা পায় সেটি দেখার দায়িত্ব আমাদের। এ জন্য আমরা আজকে আলোচনায় বসেছি।

তিনি বলেন, আমরা আজকে (রোববার) সিদ্ধান্ত নিয়েছি, কৃষি বিপণন অধিদফতর থেকে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটি বাস্তবায়ন করব।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে আমাদের দুটা জিনিস করতে হবে। এক হলো– আমরা শক্তভাবে যে দামটা দেয়া হয়েছে, সেটি অবিলম্বে কার্যকর করতে চাই। আর দ্বিতীয়ত হলো– বরাবরের মতো আমাদের সংকটকালে টিসিবি মানুষের পাশে দাঁড়ায়। তাই আমরা টিসিবিকে নির্দেশ দেব দ্রুত বাজার থেকে আলু কিনতে। যাতে আগামী তিন দিনের মধ্যেই টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু সাধারণ ভোক্তারা পায়।

মন্ত্রী বলেন, কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতিকেজি আলুর দাম ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেটি না মানলে কোল্ডস্টোরেজ থেকে এই দামে আলু কিনে বাজারে ছাড়ার ক্ষমতা সরকারের আছে। তাই আমরা তাদের বিপদে ফেলতে চাই না। যেভাবে হিসাব করা হয়েছে ২৩, ২৫ ও ৩০ টাকা। সেটি যথেষ্ট বিবেচনার মাধ্যমেই করা হয়েছে।

দেশের বাজারে আলুর দাম ৫০-৫৫ টাকায় গিয়ে ঠেকার ঘটনা বিরল। ২০-২২ টাকা কেজি দরের আলু মানুষকে খেতে হয়েছে দ্বিগুণেরও বেশি দামে। অথচ সরকার বলছে– আলুর ঘাটতি নেই, যথেষ্ট মজুদ আছে। এতে ভোক্তাদের নাভিশ্বাস দেখা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ টাকা কেজিতে আলু বেচবে টিসিবি

আপডেট টাইম : ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০