ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণফোরাম থেকে ৮ জন বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মোস্তফা মহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদসহ আট জনকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর পর এবার তাদের বহিষ্কার করেছে গণফোরামের ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি ১২ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্তও নেওয়া হয়।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃত বাকিরা হলেন- সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, হেলালউদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরী। এদের মধ্যে হেলালউদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরীকে আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এখন চূড়ান্ত বহিষ্কার করা হলো।

এ বিষয়ে সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এক দলকে ছেড়ে আরেক দল করা বা অন্য দলে চলে যাওয়া এটা অনেক হয়েছে গণফোরামে। কিন্তু দলকে ছেড়ে দলের ক্ষতি করার চেষ্টা করাটা এটা একটু অন্যরকম ব্যাপার।

গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে। সেই কাউন্সিলে ড. কামাল হোসেন সভাপতি ও ড. রেজা কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণফোরাম থেকে ৮ জন বহিষ্কার

আপডেট টাইম : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০