ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

আইফোনেই প্রথম ব্যবহার হলো ফাইভ ন্যানোমিটার চিপসেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অ্যাপলের নতুন চার আইফোনেই ফাইভ ন্যানোমিটার চিপসেট ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে এত উন্নতমানের প্রসেসর ব্যবহার করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।

আইফোন ১২ লাইন-আপের সবকটি ফোনেই ফাইভ ন্যানোমিটার প্রযুক্তির এ১৪ বায়োনিক প্রসেসর ব্যবহৃত হচ্ছে। ফাইভ ন্যানোমিটার বলতে প্রসেসরে যেসব ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে সেগুলো কেবল পাঁচ ন্যানোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। ক্ষুদ্রতার দিক থেকে চিন্তা করলে যা ২৫টির অনুর সমান।

স্মার্টফোনের সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে ফাইভ ন্যানোমিটার চিপসেট। এর মাধ্যমে ফোরকে ভিডিও ফোনেই এডিট করা সম্ভব হবে। এছাড়া দূরবর্তী ইন্টারনেট সার্ভার ব্যবহার ব্যবহার ছাড়াই জটিল ক্যালকুলেশন করা সম্ভব হবে।

বর্তমানে ফোনের প্রসেসরে যেসব ট্রানজিস্টার ব্যবহার হচ্ছে তা সেভেন ন্যানোমিটার দৈর্ঘ বিশিষ্ট। এসব চিপ স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই ফেইস রিকগনিশান, বয়স নির্ণয়ের মতো মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো চালাতে সক্ষম। ফাইভ ন্যানোমিটার চিপ এই সক্ষমতার দিগন্তকে আরো প্রশারিত করবে। ফাইভ ন্যানোমিটারের চিপগুলোতে বিদ্যুৎ খরচও কম।

চলতি বছরের ডিসেম্বরে স্যামসাংও তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ফাইভ ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করবে শোনা যাচ্ছে। আইফোনের দেখাদেখি ২০২১ সালে স্মার্টফোন আরো স্মার্ট হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

আইফোনেই প্রথম ব্যবহার হলো ফাইভ ন্যানোমিটার চিপসেট

আপডেট টাইম : ০৮:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০