ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

প্রথম বাঙালি মুসলমান নারী চিকিৎ‍সক জোহরা বেগম কাজীর জন্মদিনে গুগল ডুডল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গুগল সার্চের মূল পাতায় ডুডল প্রকাশ করে আসছে গুগল। আজ গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে বিশেষ একটি ডুডল। এতে গুগলের অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে। যেখানে দেখা যাচ্ছে গায়ে জড়ানো হলুদ রংয়ের একটি পোশাক, গলায় স্টেথসস্কোপ এবং মাথার উপর গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন একজন নারী।

এই নারী হলেন প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎ‍সক জোহরা বেগম কাজী। তার জন্মদিন আজ। ১৯১২ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার স্মরণেই ডুডল করলো গুগল।

ডা. জোহরা বেগম কাজীর বাবার নাম ডাক্তার কাজী আব্দুস সাত্তার ও মায়ের নাম মোসাম্মদ আঞ্জুমান নেসা। তার আদি পৈত্রিক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে।

১৯৩৫ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করার পর জোহরা বেগম কাজী কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকা এসে ১৯৪৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগ দেন।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় অবসর সময়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে অনারারি কর্ণেল হিসাবেও দায়িত্ব পালন করেন। মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গাইনোকোলজি বিভাগের প্রধান ও অনারারি প্রফেসর ছিলেন।

১৯৭৩ সালে চাকরি থেকে অবসর নেবার পর বেশকিছু বছর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে কনসালটেন্ট হিসাবে চিকিৎ‍সা সেবা প্রদান করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ মেডিকেলে অনারারী অধ্যাপক হিসেবে কাজ করেন।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বেগম রোকেয়া পদক এবং তখমা-ই-পাকিস্তানী অর্জন করেন।

২০০৭ সালের ৭ নভেম্বর মৃত্যু্বরণ করেন ডাক্তার জোহরা বেগম কাজী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

প্রথম বাঙালি মুসলমান নারী চিকিৎ‍সক জোহরা বেগম কাজীর জন্মদিনে গুগল ডুডল

আপডেট টাইম : ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০