ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে এয়ার বাবল প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়। বুধবার (১৪ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এয়ার বাবল চুক্তির অধীনে দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। সপ্তাহে পাঁচ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবে। সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমান সংখ্যক ফ্লাইট ভারত থেকে বাংলাদেশে আসবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করা হবে। ভারতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে। বিমান ঢাকা-দিল্লি ও ঢাকা-কলকাতা, ইউএস এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই, ঢাকা-কলকাতা এবং নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

করোনার কারণে গত ১২ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি পর্যটন ছাড়া ৯টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের অনলাইন ভিসা দেওয়ার ঘোষণা দেয় দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

আপডেট টাইম : ১২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০