ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ মহামারীর কারণে সব শিক্ষকের স্কুল-কলেজে আসা বাধ্যতামূলক নয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে সরকারি এ সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেছে।

 গত সেপ্টেম্বরে মাউশির এক চিঠির পরিপ্রেক্ষিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের আসা বাধ্যতামূলক করেছিল প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং জানিয়েছে, সব শিক্ষকের স্কুলে আসার প্রয়োজন নেই।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ২২ সেপ্টেম্বর ‘শিক্ষা কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন’ শিরোনামে পত্র জারি করা হয়।

ওই পত্রে করোনাকালীন পরিদর্শন তথ্য ছকে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য এর ১১নং ক্রমিকে বর্ণিত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী নিয়মিত উপস্থিত থাকেন কিনা— এ বিষয়টি স্পষ্টীকরণের লক্ষ্যে বলা হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী বলতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব ও আইসিটি উপকরণসমূহ রক্ষণাবেক্ষণ ও সচল রাখা, নিয়মিত পতাকা উত্তোলন ও নামানো, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি মনিটরিং ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বোঝানো হয়েছে, এ অর্থে সব শিক্ষক নয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠি অধিদফতরের সব আঞ্চলিক পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ছাড়া শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, সচিবের দফতরে বিষয়টি অবহিত করে চিঠির অনুলিপি দেয়া হয়।

করোনার কারণে গত ১৭ মার্চ হতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে অনলাইন, টিভি, বেতারে ক্লাস পরিচালনা করছেন শিক্ষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্কুল কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়

আপডেট টাইম : ০১:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০