ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বাড়াতে পদ্মায় হচ্ছে নৌবন্দর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সঙ্গে দেশের বাণিজ্য যোগাযোগ বাড়াতে রাজশাহীতে একটি নৌবন্দর চালুর উদ্যোগ নেয়া হয়েছে। জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ থেকে পদ্মানদী হয়ে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরে পণ্য আনা-নেয়া করা হবে। শিগগিরই এই পথে পরীক্ষামূলকভাবে পণ্যের চালান যাবে।

এ লক্ষ্যে সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গোদাগাড়ীর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। স্পিডবোটে তিনি পদ্মা নদীর ভারতীয় সীমান্ত এলাকা পর্যন্ত দেখে আসেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ পদ্মা নদীর এ নৌপথে বাণিজ্য চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এক মাসের মধ্যেই পরীক্ষামূলক চালান পাঠানোর পরিকল্পনা চলছে। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা এখন নৌপথটির অবকাঠামো পর্যালোচনা করছেন।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা বলেন, এ নৌপথটি চালু হলে ভারতের সঙ্গে দেশের বাণিজ্য যোগাযোগ আরো সহজ হবে। কেননা নৌপথে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায়।

এদিকে, রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটারের একটি নৌপথের অনুমোদন থাকলেও তা কার্যকর নেই। এখন নতুন পথটি সংক্ষিপ্ত করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।

এ পথের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। অনেকটা আড়াআড়িভাবে পদ্মা নদী পাড়ি দেবে পণ্যবাহী নৌযান। শুষ্ক মৌসুমে প্রতি নৌযানে ২০০-৩০০ টন পণ্য পরিবহন করা যাবে। বর্ষা মৌসুমে নাব্যতা বেশি থাকলেও প্রমত্তা পদ্মায় স্রোত বেশি থাকে। তখন অবশ্য পণ্য পরিবহন কিছুটা কঠিন হবে। এরইমধ্যে গোদাগাড়ী এলাকায় একটি শুল্ক কার্যালয় চালুর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় বড় প্রকল্পে মুর্শিদাবাদের ‘পাকুর পাথর’ ব্যবহার করা হচ্ছে। এটি বেশ উন্নতমানের পাথর। এখন সড়কপথে পাথর আমদানি করতে খরচ বেশি পড়ছে। গোদাগাড়ী-মায়া নৌপথটি মূলত ‘পাকুর পাথর’ আমদানিতে বেশি ব্যবহার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বাড়াতে পদ্মায় হচ্ছে নৌবন্দর

আপডেট টাইম : ০৩:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০