হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার ছবি ও তথ্য উপাত্তসহ জানিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার বাড়ছে আক্রমণ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা। সেখানকার গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এর ফলে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ সীমান্তে মিয়ানমার তাদের সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি রাখাইন রাজ্যের বিভিন্ন অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক কেবল মানুষকে মারার উদ্দেশে পুতে রাখা ভূমি মাইনের (এমএম-২) সন্ধান পেয়েছেন অস্ত্র বিশেষজ্ঞরা। যেখানে এই ধরনের মাইন থাকার কথা নয়।
স্থানীয় সুশীল সমাজ ও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের মাইনে রাখাইন রাজ্য ও চিন রাজ্যে অনেক মানুষ হতাহত হয়েছে।
শুধু তাই নয়, মিয়ানমান সেনাবাহিনী বুথডিয়াং শহরতলীতে রোহিঙ্গা শিশুদের শিশুশ্রমে বাধ্য করছে।
Reporter Name 





















