ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকারের ৮০ পদে নির্বাচন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০টি পদে আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। এরইমধ্যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব পদে একটানা ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুটি পৌরসভায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হবে। ইসির জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যেসব পদে ভোট হবে, তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন এবং কুষ্টিয়া জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন হবে। চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভায় হবে সাধারণ নির্বাচন। আর সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় শুধু মেয়র পদে উপনির্বাচন হবে।

একই সঙ্গে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে আজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদে হবে সাধারণ নির্বাচন। এ ছাড়া আটটি ইউনিয়নের চেয়ারম্যান ও ৬৩টি ইউনিয়নে সদস্য পদে উপনির্বাচন হবে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনগুলোতে এরইমধ্যে ২৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর তিনটি পৌরসভায়ও কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। সেখানে ফের তফসিল দেয়ার ব্যবস্থা নেবে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকারের ৮০ পদে নির্বাচন আজ

আপডেট টাইম : ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০