ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আরও ১৭ প্রাণহানি, নতুন শনাক্ত ১২৭৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৭৭ জনে।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৪৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৫৯৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৯ হাজার ৯১২ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে আরও ১৭ প্রাণহানি, নতুন শনাক্ত ১২৭৮

আপডেট টাইম : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০