ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির এপিএস হলেন নাহীদ পারভীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৯৬ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ পেয়েছেন নাহীদ পারভীন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অভিপ্রায় অনুযায়ী নাহীদ পারভীনকে এই নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মো. আব্দুল হাইয়ের স্ত্রী নাহীদ পারভীন রাষ্ট্রপতি যতদিন ওই পদে থাকবেন অথবা তাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন তিনি ওই পদে থাকবেন।

এর আগে রাষ্ট্রপতির এপিএস ছিলেন তার ভাই মো. আব্দুল হাই। তিনি গত ১৭ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর নতুন এপিএস নিয়োগ দেওয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির এপিএস হলেন নাহীদ পারভীন

আপডেট টাইম : ১০:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০