ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

মেডিকেল-ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি মেডিকেল ও ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার জি-ব্লকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৪ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় করা হত্যা মামলারও (মামলা নম্বর-১৬) আসামি আব্দুস সালাম। খন্দকার রেজাউল ইসলামের করা মামলায় সালামের বিরুদ্ধে অভিযোগপত্র করা হয়েছিল।

সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য জসিম, সালামসহ অন্যান্য সদস্যের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে সাইবার পুলিশ। চক্রের অনেক সদস্যের অবৈধভাবে উপার্জিত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত হলে প্রশ্নফাঁসের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করা হবে। দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রকে ধরতে গিয়ে মেডিকেল ও ডেন্টালে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উঠে আসে। এতে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর মেশিনম্যান আবদুস সালামের নাম রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

মেডিকেল-ডেন্টালের প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

আপডেট টাইম : ০২:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০