ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এ সময় তিনি বলেন, কুয়েতের সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল।

তিনি আরো বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এ আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াত উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু

আপডেট টাইম : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০