ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার চট্টগ্রামে মোট ১৩ লাখ ২০ হাজার ৭৮৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৫ লাখ ৩৩ হাজার ৫৫২ ও জেলার ১৫ উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ শিশু রয়েছে।

রোববার (৪ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০-এর আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায় বলেও তিনি জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী মোট এক লাখ ৭০ হাজার ২১৯ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ লাখ ৫০ হাজার ৫২০ শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. শেখ ফজলে রাব্বি জানান, জেলার ১৫টি উপজেলায় এবার মোট ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৮ হাজার ৭১৩ শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬ লাখ ৯৮ হাজার ৫২০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নের ৬০০টি ওয়ার্ডে, ১৫টি স্থায়ী কেন্দ্র, ১৫টি অস্থায়ী কেন্দ্র এবং ৪ হাজার ৮০০টি অস্থায়ী কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর আগে উপজেলাগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হবে। এ জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কন্ট্রোল রুম (ফোন- ০৩১৬৩৪৮৪৩) চালু থাকবে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার জানিয়েছেন, একই সময়ে নগরের ৬ থেকে ১১ মাস বয়সী ৮১ হাজার ৫০০ শিশুকে নীল এবং ৪ লাখ ৫২ হাজার ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক। স্বাস্থ্যবিধি মেনে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৫৫২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ১৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট টাইম : ০২:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০