ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

হোয়াটসঅ্যাপের ফিচারে যোগ হলো আজীবন মিউট অপশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগে কোনো গ্রুপ চ্যাট বা নির্দিষ্ট কোনো নম্বরকে হোয়াটসঅ্যাপে মিউট করা যেত না। আট ঘণ্টা, এক সপ্তাহ বা সর্বোচ্চ এক বছরের জন্য বিশেষ কোনো কন্ট্যাক্ট বা গ্রুপ চ্যাট মিউট করা যেত। ইউজারদের এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি দিতে নতুন ফিচার্স নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন ভার্সনে শুধু এক বছর নয়, সারা জীবনের জন্য ব্যক্তিগত কোনো কন্ট্যাক্টস বা গ্রুপ চ্যাট মিউট করা যাবে।

ওয়াবেটাইনফো এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপের 2.20.201.10 ভার্সনেই কাজ করছে এই বিশেষ ফিচার্স।

কিন্তু যারা পুরনো ইউজার তাদের কি এই নতুন ভার্সন আপডেট করতে হবে? এর উত্তরে ওয়াবেটাইনফো জানিয়েঠে, না, ঠিক এই মুহূর্তেই এই আপডেটের প্রয়োজন নেই পুরনো ইউজারদের ক্ষেত্রে। কারণ খুব শিগগিরই হোয়াইসঅ্যাপের এই নতুন ফিচার সব ভার্সনেই কাজ করবে।

তবে নতুন ফিচারে এখানেই শেষ নয়। ইউজারদের জন্য স্টোরেজ ম্যানেজমেন্ট পেজটিও নতুনভাবে ডিজাইন করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি টিপসটারের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।

তবে এই আপডেট চাইলে এখনই পাওয়া যাবে না। অ্যাপের 2.20.201.9 বা 2.20.201.10 ভার্সনে গিয়েও খোঁজ করলে মিলবে না। জানা গেছে, খুব শিগগিরই সব ইউজারদের জন্যই স্টোরেজ ম্যানেজমেন্টের নতুন এই ডিজাইন নিয়ে হাজির হবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের চ্যাট আপনার ফোনের জায়গা ঠিক কতখানি খেয়ে নিচ্ছে, আগের মতোই সেটি দেখাবে স্টোরেজ অপশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

হোয়াটসঅ্যাপের ফিচারে যোগ হলো আজীবন মিউট অপশন

আপডেট টাইম : ১১:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০