ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আজ ‘পানি ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ নতুন ‘পানি ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করবেন। রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মলের পশ্চিম পাশে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে এ ভবন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এরমধ্য দিয়ে স্বাধীনতার ৪৯ বছর পর নিজস্ব ভবন পাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ২৬০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।

২০১৫ সালের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী ১২ তলাবিশিষ্ট পানি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই ভবনে হবে পানি উন্নয়ন বোর্ডের সদর দপ্তর।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব প্রকৌশলীদের নকশায় প্রায় চার লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের এ ভবনের নির্মাণে লেগেছে প্রায় সাড়ে চার বছর। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত পানি ভবনে সোলার প্যানেল, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, রেইন ওয়াটার রিজার্ভারের মতো পরিবেশবান্ধব ব্যবস্থাসহ ৫৩৬ জন ধারন ক্ষমতার অডিটরিয়াম, চার হাজার ৫০০ বর্গফুটের হেলিপ্যাড, ৩৭৬টি গাড়ি পার্কিংসহ অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আজ ‘পানি ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০