ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

স্কুলছাত্রী ধর্ষণে সহযোগিতার অভিযোগে নারী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদারীপুরের কালকিনির এক স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ইতি দাস (৪২) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে বরিশালের গৌরনদীর কটকস্থল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইতি ওই উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের রনজিৎ দাসের স্ত্রী।

গৌরনদী মডেল থানার এসআই মো. অহিদ মিয়া যুগান্তরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালকিনির রমজানপুর গ্রামের এক দিনমজুরের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত একই গ্রামের রমেশ মন্ডলের বখাটে পুত্র সুমন মন্ডল (২৮)। গত ২১ সেপ্টেম্বর সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে সুমনের নেতৃত্বে ৪/৫ জন যুবক তাকে অপহরণ করে গৌরনদীতে নিয়ে যায়। পরে সুমন তার নিকটাত্মীয় রনজিৎ দাসের স্ত্রী ইতি দাসের বাড়িতে আটকে রেখে তিনদিন ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুমন ও ইতি দাসসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুধবার সকালে গৌরনদী থানায় একটি মামলা করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার যুগান্তরকে বলেন, স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইতি দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

স্কুলছাত্রী ধর্ষণে সহযোগিতার অভিযোগে নারী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০