ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট-এ চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

বুধবাবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৪ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে আজ

আপডেট টাইম : ১২:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০