ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিদেশী পাসপোর্ট প্রস্তুতকারক মাসুমকে আটক করেছে এনএসআই ও র‌্যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরাইল, স্পেন, তুরস্ক, ক্যামেরন,এবং ইউরোপের বেশিরভাগ দেশের পাসপোর্টই তৈরি করতেন সিলেটের বাসিন্দা মাসুম আহমেদ।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই ও র্যাব-১৪ তাকে আটক করে।

এনএসআইয়ের সাথে কথা বলে জানা যায়, শুধু পাসপোর্টই নয় ভিসাও তৈরি করতেন এ প্রতারক। সরকারের এ গোয়েন্দা সংস্থা আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে সিলেটের মাসুম আহমেদ নামের এই প্রতারক। স্পেনের একটি পাসপোর্ট তৈরিতে নেন দুই হাজার ইউরো। বাংলাদেশীদের পাশাপাশি বিদেশী নাগরিকদের বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভিসা জালিয়াতির মাধ্যমে তৈরি করে দেন প্রতারক মাসুম আহমেদ। হুবহু বিদেশী পাসর্পোর্ট তৈরি-ভিসা জালিয়াতির হোতা মানবপাচারকারী সেই মাসুম এখন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাব -১৪ এর কব্জায়।

মানি লন্ডারিং এবং হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতারক মাসুম আহমেদকে গতকাল গভীর রাতে কানাইঘাট, সিলেট থেকে আটক করা হয়। একটি কল রেকর্ডে ভিয়েতনামের এক নাগরিককে পাসপোর্ট তৈরি করে দেয়ার বিষয়ে আশ্বাসের কথাও ।

জানা যায়, জার্মানী ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে ১ মিলিয়ন ইউরো গ্রহণ করে মাসুম। মাসুম আহমেদ জার্মানী, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইটালী, গ্রীস, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে। নেপাল, দিল্লী, সৌদি আরব, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রুট ব্যবহার করে তিনি ঐসব দেশে মানব পাচার করে আসছেন। মাসুমের সহযোগীদের আটক করার জন্য দেশব্যাপী তৎপরতা অব্যাহত রেখেছে এনএসআই ও র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিদেশী পাসপোর্ট প্রস্তুতকারক মাসুমকে আটক করেছে এনএসআই ও র‌্যাব

আপডেট টাইম : ০৪:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০