ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে একদিনে ৩২ মৃত্যু, শনাক্ত ১২৭৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬১ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে  ১০ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭০ হাজার ৪৯১ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে একদিনে ৩২ মৃত্যু, শনাক্ত ১২৭৫

আপডেট টাইম : ০৪:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০