ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা ইস্যুতে বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা বিকেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভিসা, আকামা (কাজের অনুমতি) ও ফ্লাইট জটিলতাসহ অন্যান্য ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলোচনা করবেন।

এ টেলিফোন আলাপ বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

করোনার কারণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রায় ৬ মাস নিয়মিত ফ্লাইট বন্ধ থাকা এবং ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটিতে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা বিপাকে আছেন।

সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এসভি-৮০২ এ তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

সম্প্রতি ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি সৌদি সরকার উত্থাপন করলেও টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ এরইমধ্যে ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে বসবাসের সুযোগ দিয়েছে। এদিকে, সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে শুক্রবার পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

তিনি বলেন, সৌদি সরকার আমাদের বলেছে, যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভিসা ইস্যুতে বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা বিকেলে

আপডেট টাইম : ০১:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০