ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এক সপ্তাহ পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এক সপ্তাহ পেছানো হয়েছে। পূর্ব ঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সময়ে এই ক্যাম্পেইন চলবে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় পুষ্টিসেবা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন সম্পন্ন হবে।

জাতীয় পুষ্টিসেবা জানায়,স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, সাংবাদিক অরিয়েন্টেশন, প্রচার, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রান্তিক পর্যায়ে পাঠানো ও প্রাপ্তি নিশ্চিতকরণ এবং ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যাবলি যথাযথভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পেইনের আগের ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী ও নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নিয়মিত কোভিড-১৯ পরীক্ষা করা এবং কোনো স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক জ্বর/সর্দি/কাশিতে আক্রান্ত হলে তার পরিবর্তে অন্যকে দায়িত্ব দিতে হবে।

ক্যাম্পেইন চলাকালীন ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এক সপ্তাহ পেছাল

আপডেট টাইম : ০২:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০