ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে রোববার ভার্চুয়ালি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। আগামী রোববার সকালের দিকে এই বৈঠক হতে পারে।

ছুটিতে দেশে এসে করোনা মহামারীর কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির পর এবার দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক হতে যাচ্ছে।

সূত্র জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার

আপডেট টাইম : ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০