ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শীতে করোনার প্রকোপ বাড়তে পারে সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে করোনায় একজনও না খেয়ে মারা যায়নি। যারা সতর্ক ও আশংকা করেছিল, পরিস্থিতি খারাপ হবে, তা ভুল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবেলায় নানা আলোচনা সমালোচনা থাকলেও, তুলনামূলক অবস্থান ভালো। করোনা মোকাবিলায় সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলে কাজ করে চলেছে। শীতকালে করোনা প্রকোপ বাড়তে পারে।

আজ বুধবার করোনাভাইরাস ও সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাড়ে ছয় মাসের বেশি সময় বাংলাদেশে করোনা এসেছে। এই ভাইরাস সমগ্র পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, এখনও পৃথিবী স্বাভাবিক হয়নি। আমাদের দেশে কার্যত সবকিছু বন্ধ করে লকডাউন ঘোষণা না করলেও লকডাউন করা হয়েছিল, সবকিছু বন্ধ ছিল।

তিনি বলেন, পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেল, বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হল, তখন অনেকেই শঙ্কা করেছিলেন বাংলাদেশে কি পরিস্থিতি দাঁড়াতে পারে। এখানে ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেই শঙ্কার কথা অনেকে ব্যক্ত করেছিলেন, অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা নানা মত-অভিমত ব্যক্ত করেছিল।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেকে শঙ্কার কথা বলেছিলেন কিন্তু সমস্ত শঙ্কা-আশঙ্কাকে ভুল প্রমাণিত করে, সবাইকে আশ্চর্য করে বাংলাদেশের অর্থনীতির চাকা শুধু সচল থেকেছে তা নয়, ধাবমান গতিতে এগিয়ে চলেছে।

হাছান মাহমুদ বলেন, এশিয়ার প্রায় সমস্ত দেশকে পেছনে ফেলে বাংলাদেশে করোনাকালে পাঁচ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি এডিবির প্রাক্কলন অনুযায়ী করতে সক্ষম হয়েছে। করোনা না হলে আমাদের প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৪ শতাংশ ছিল, তা করা সম্ভব হতো।

শীতকালে করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

শীতে করোনার প্রকোপ বাড়তে পারে সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০