ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে উড়াল সেতু আনতে পরিকল্পনা করা হচ্ছে: এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরকে দেশ ও বিশ্বের আরো কাছে আনতে উড়াল সেতুসহ নানাবিধ পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব কথা বলেন।

তিনি বলেন, হাওরের উন্নয়ন আজ দৃশ্যমান। এখন সারা দেশের সঙ্গে সড়ক পথে যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এই হাওর এলাকা।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের প্রাক্তন প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক প্রমুখ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর বলেন, মঙ্গলবার ৯৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ছয় কোটি টাকার চেক বিতরণ করা হয়। বাকিদের টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

কিশোরগঞ্জের হাওরে সারা বছর চলাচল উপযোগী অলওয়েদার রোড নির্মাণে ২২৬ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু প্রশাসনিক জটিলতাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত কৃষক রাস্তা নির্মাণের সময় ক্ষতিপূরণের টাকা পায়নি। টাকা না পেয়েও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আশ্বাসে হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কৃষকরা তাদের জমি রাস্তা নির্মাণের জন্য ছেড়ে দেয়। তাদের ছেড়ে দেওয়া জমিতে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় প্রায় ৩০ কিলোমিটার ‘আভুরা’ সড়ক।

দীর্ঘ আড়াই বছর পর সেই ক্ষতিপূরণের টাকার চেক মঙ্গলবার  থেকে বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তারা তাদের বক্তব্যে কৃষকদের ত্যাগ, রাষ্ট্রপতির আশ্বাসের প্রতি আস্থা রাখায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধন্যবাদ জানান। তাছাড়া সামনে আরও যে উন্নয়ন কর্মকাণ্ড হবে সেগুলোতে সবার সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে উড়াল সেতু আনতে পরিকল্পনা করা হচ্ছে: এমপি তৌফিক

আপডেট টাইম : ১০:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০