ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চলতি মাসে বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬
  • ৬৪৯ বার

দেশের বিভিন্ন স্থানে চলতি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া মার্চে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের তিন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয় ।

আবহাওয়া অধিদফতর জানায়, জানুয়ারিতে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ও অন্যত্র এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে। জানুয়ারিতে প্রধান নদ-নদীসমূহে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসের প্রথমার্ধে নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ অথবা ২ দিন বজ্রঝড় হতে পারে। মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্চে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে ২ দিন মাঝারি-তীব্র কালবৈশাখী-বজ্রঝড় ও দেশের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চলতি মাসে বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা

আপডেট টাইম : ১০:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬