ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আজ থেকে ঢাকার থানা নির্বাচন অফিসে অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে রাজধানী ঢাকার প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি বিভাগ। পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান সারাদেশব্যাপী পরিচালনা করা হবে বলে এনআইডি বিভাগ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিয়া প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামের নেতৃত্বে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকেই এই সাঁড়াশি অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিকুজ্জামান জানান, মঙ্গলবার থেকে ঢাকার প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান দেশব্যাপী পরিচালনা করা হবে। উল্লেখ্য, সম্প্রতি গুলশান ও সবুজবাগ থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের জাল এনআইডি তৈরির ও জাল এনআইডির মাধ্যমে ব্যাংক থেকে লোন নেওয়ার ঘটনা ঘটে। এজন্য ওই দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করে ইসি। এর পর জরুরি বৈঠক করে এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আজ থেকে ঢাকার থানা নির্বাচন অফিসে অভিযান

আপডেট টাইম : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০