ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বাসা-বাড়ি থেকে মাসিক ১০০ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্জ্য সংগ্রহের জন্য কোনো বাসা-বাড়ি থেকে মাসিক ১০০ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না। একই সঙ্গে সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আরও বেশি জনবল নিয়োগ ও বেশি বিনিয়েগ করতে প্রাথমিক বর্জ্য সেবা সংগ্রহকারীদেরকে (পিসিএসপি) নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে পিসিএসপির কাজের বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে মেয়র এই নির্দেশনা দেন।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিনের সঞ্চালনায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া সচিব আকরামুজ্জামান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ড এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি মেয়র বলেন, নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট হারে আমরা মাসিক চার্জ নির্ধারণ করে দিয়েছি। কোথাও এই হারে ব্যত্যয় করা যাবে না। কোনো পিসিএসপি কোনো বাসা-বাড়ি থেকে ১০০ টাকার বেশি চার্জ আদায করতে পারবেন না। ঢাকাবাসী একটি বড় অংশ এখনও উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় অভ্যস্ত কিন্তু ঢাকা একটি রাজধানী। রাজধানীর শহর হিসেবে এটার মর্যাদা ও সম্মানকে অনুধাবন করতে হবে। এজন্য এই নিয়মাবলীকে (নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা) যথাযথভাবে অনুসরণ করতে হবে। নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনার সূচি আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্ধারণ করেছি। শুরুতে অনেকেই এই সূচি যথাযথভাবে পরিপালন করতে চাইবে না। কিন্তু আপনাদেরকে আমাদের যথাযথভাবে আমাদের এই সূচি পালন করতে হবে এবং জনগণকেও সে সূচি পালন করতে উদ্বুদ্ধ করতে হবে ও পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বাসা-বাড়ি থেকে মাসিক ১০০ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না

আপডেট টাইম : ১০:০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০