ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সুবাতাস ছড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে শান্তির যেই সুবাতাস শেখ হাসিনা ছড়িয়ে দিয়েছেন। তার পথ ধরেই এগিয়ে যাচ্ছে সম্ভাবনায় পার্বত্য এলাকা।

শান্তি চুক্তির অধিকাংশ শর্ত এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা ও নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, চুক্তির অবশিষ্ট শর্তসমূহ বাস্তবায়নে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম পাহাড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপাশি শেখ হাসিনা এখন উন্নয়নের স্বর্ণ দুয়ার খুলে সংকটকে রূপ দিয়েছেন সম্ভাবনার।

উন্নয়নের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন সবার, উন্নয়নের ধারাকে ব্যহত না করে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য জেলার সড়ক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার স্বকীয়তা বজায় রেখে উন্নয়ন প্রক্রিয়ায় এগিয়া যাচ্ছে এবং বাস্তবায়ন করে চলেছে বিভিন্ন প্রকল্প।

ওবায়দুল কাদের বলেন, শান্তি চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির পায়রা উড়িয়েছেন এবং দুর্গমকে করেছেন সুগম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত ঘেঁষে প্রায় ৩১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর মধ্যে একশ’ কিলোমিটার লিংক রোড এবং ২১৭ কিলোমিটার সীমান্ত বরাবর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সুবাতাস ছড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০