ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে শিক্ষা টিভি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অনলাইনে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষা টিভি চালুর পরিকল্পনা করছে সরকার। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সংসদ টিভি ও বাংলাদেশ বেতারে শ্রেণি পাঠ সম্প্রচার করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে এরইমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে। শিক্ষা টিভি চালুর বিষয়ে এই কমিটি একটি প্রস্তাবনা তৈরি করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষা টিভি চালু করা প্রয়োজন হয়ে পড়েছে। এজন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, রেডিও ও টেলিভিশনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু থাকলেও এতে শিশুদের শিক্ষামূলক অনেক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এছাড়াও এ টিভির মাধ্যমে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে। থাকবে শিক্ষামূলক বিভিন্নি আলোচনা সভাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে শিক্ষা টিভি

আপডেট টাইম : ০৪:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০