ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ঢাকার চারপাশের নদী পরিদর্শন পানি সম্পদ প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার চারপাশের নদীগুলো (তুরাগ, বুড়িগঙ্গা, টুঙ্গি খাল, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী) ও ঢাকার সার্কুলার নৌপথ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শুক্রবার স্পিডবোট দিয়ে প্রতিমন্ত্রী নদীগুলো পরিদর্শন করেন। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ঢাকা শহরের পূর্বাংশে ২০ হাজার ৭৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত টঙ্গী থেকে ডেমরা পর্যন্ত ইস্টার্ন বাইপাস প্রকল্পের বাঁধ কাম রাস্তা ও রেললাইনের এলাইনমেন্ট এবং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ও গবেষণা ইন্সটিটিউটের জন্য নির্ধারিত স্থানও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক (বাপাউবো) আব্দুল মতিন প্রমুখ।

উল্লেখ্য, ডিএনডি প্রকল্পের পাম্প স্টেশনসহ ঢাকা শহরের পশ্চিমাংশে বাস্তবায়িত ‘ঢাকা শহরের সমন্বিত বন্যা প্রতিরোধ’ প্রকল্পের ফ্লাডওয়াল, বাঁধ ও বিভিন্ন সংযোগ খালের সর্বশেষ অবস্থাও পরিদর্শন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ঢাকার চারপাশের নদী পরিদর্শন পানি সম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০