ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বঙ্গবন্ধুর আরেক খুনিকে মুজিববর্ষেই ফেরানোর আশা: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক পাঁচ খুনির অন্তত একজনকে মুজিববর্ষের মধ্যেই দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় শুক্রবার তিনি বলেন, আমি ওয়াদা করছি, মুজিববর্ষের মধ্যে আরও একজন খুনিকে দেশে এনে শাস্তির মুখোমুখি করব। এটা এখন জনগণেরও প্রত্যাশা বলেও উল্লেখ করেন তিনি।

‘জনতার প্রত্যাশা’ নামে একটি সংগঠন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি এম এ করিম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ১২ জন খুনির ফাঁসির আদেশ হয়েছিল। তাদের মধ্যে ৬ জনকে দেশে এনে শাস্তির সম্মুখীন করেছি। একজন তো আগেই মারা গেছেন। বাকি ৫ জনের মধ্যে… আই মাস্ট সে, আমাদের প্রার্থনা ছিল যে মুজিববর্ষের মধ্যে অ্যাট লিস্ট একজনকে দেশে এনে বিচারের সম্মুখীন করা।

রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে দেশে আনার প্রক্রিয়া ‘বেশ এগিয়েছে’ দাবি করেন আব্দুল মোমেন। তিনি বলেন, পাঁচ জনের মধ্যে দুই জনের ঠিকানা আমরা জানি। এটার ব্যাপারে আমরা কাজ করছি। কিছুটা অগ্রসর হয়েছি। আগে তো কথাই শুনতে চায় নাই, এখন কথা শুনছে।

দুই খুনীকে দেশে আনতে দেশে-বিদেশে জনমত গড়ে তোলায় গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সব বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি ও মুক্তিযোদ্ধাদের অনুরোধ করে বলেন, আপনারা একটা সিগনেচার ক্যাম্পেইন করেন। আমরা যদি কয়েক লক্ষ কোটি লোকের সিগনেচার সংগ্রহ করতে পারি, আমেরিকার জন্য, কানাডার জন্য, তাহলে আমি সিগনেচার সংগ্রহ করে ওই সরকারকে বলব যে দেখ, এত লোক খুনির বিচার চায়।

আলোচনায় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আন্দোলনের হুমকি দিচ্ছেন। কোনো লাভ নাই। সামনে উপনির্বাচন। আপনাদের জনমত যাচাই করে দেখেন। সেখানে দেখবেন, জনগণ শেখ হাসিনার আওয়ামী লীগকেই চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর আরেক খুনিকে মুজিববর্ষেই ফেরানোর আশা: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০