ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

১০ জানুয়ারি আইওএনএস সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ৫১০ বার

আগামী ১০ জানুয়ারি রাজধানীতে পঞ্চম ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়াম (আইওএনএস)-এর দ্বিবার্ষিক সম্মেলন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ চারদিনের এই সম্মেলন উদ্বোধন করবেন। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩৬টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে সম্মেলন উদ্বোধন করার আমন্ত্রণ জানান। সাক্ষাতকালে এম ফরিদ হাবিব রাষ্ট্রপতিকে অবহিত করেন যে ভারত, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশের নৌপ্রধানরা সম্মেলনে যোগ দেবেন।

নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন যে, ২০১৬-২০১৮ মেয়াদের জন্য বাংলাদেশ আইওএনএস-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফরিদ হাবিব সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও তাকে অবহিত করেন।

রাষ্ট্রপতি হামিদ নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১০ জানুয়ারি আইওএনএস সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬